কমিউনিটি ব্যাংকের “কমিউনিটি এডুসুইট ৩৬০” উদ্বোধন

শেয়ার করুন

কমিউনিটি ব্যাংকের “কমিউনিটি এডুসুইট ৩৬০” উদ্বোধন: সমন্বিত স্কুল ব্যাংকিং সেবায় নতুন দিগন্ত
শিক্ষা প্রতিষ্ঠানকে আর্থিক, প্রশাসনিক এবং শিক্ষার্থী-কেন্দ্রিক সেবা এক প্ল্যাটফর্মে

প্রেস বিজ্ঞপ্তি

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে “কমিউনিটি এডুসুইট ৩৬০”—একটি আধুনিক, উদ্ভাবনী ও সমন্বিত স্কুল ব্যাংকিং সমাধান; যা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য আর্থিক, প্রশাসনিক এবং শিক্ষার্থী-কেন্দ্রিক সেবাকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসেছে।
পুলিশ সদর দপ্তরে এই সেবাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র চেয়ারম্যান জনাব মোঃ আলী হোসেন ফকির।
শিক্ষা খাতে উদ্ভাবনের প্রতিশ্রুতি বাস্তবায়নে কমিউনিটি ব্যাংক তৈরি করেছে “কমিউনিটি এডুসুইট ৩৬০”—একটি পূর্ণাঙ্গ এন্ড-টু-এন্ড ব্যাংকিং ও সেবা প্ল্যাটফর্ম। এটি শিক্ষা প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম, আর্থিক ব্যবস্থাপনা এবং শিক্ষার্থী কল্যাণের বিভিন্ন প্রয়োজন পূরণে সহায়ক হবে। সমন্বিত এই সেবা প্যাকেজ প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা উন্নয়ন, অভিভাবকদের জন্য সহজ সেবা নিশ্চিতকরণ এবং পুরো স্কুল ইকোসিস্টেমে ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন; তাদের মধ্যে ছিলেন— জনাব এ. কে. এম. আউলাদ হোসেন, অতিরিক্ত আইজি (অ্যাডমিন), বাংলাদেশ পুলিশ; জনাব মোঃ আকরাম হোসেন, বিপিএম (সেবা), অতিরিক্ত আইজি (ফাইন্যান্স), বাংলাদেশ পুলিশ; জনাব মোঃ শিবগত উল্লাহ, বিপিএম (সেবা), পিপিএম, অতিরিক্ত আইজি (ডেভেলপমেন্ট), পুলিশ হেডকোয়ার্টার্স, বাংলাদেশ পুলিশ; জনাব সরদার নুরুল আমিন, বিপিএম (সেবা), অতিরিক্ত আইজি (স্পেশাল ব্রাঞ্চ), বাংলাদেশ পুলিশ; জনাব কাজী মোঃ ফজলুল করিম, বিপিএম (সেবা), অতিরিক্ত আইজি ও রেক্টর, পুলিশ স্টাফ কলেজ, বাংলাদেশ পুলিশ; জনাব কামরুল আহসান, ডিআইজি (কনফিডেনশিয়াল), বাংলাদেশ পুলিশ; জনাব মুনতাশিরুল ইসলাম, পিপিএম, অতিরিক্ত ডিআইজি (হাইওয়ে পুলিশ), বাংলাদেশ পুলিশ; জনাব আহমদ মুইয়েদ, বিপিএম (সেবা), অতিরিক্ত ডিআইজি, বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট; জনাব কামরুল হাসান তালুকদার, ইন্সপেক্টর, বাংলাদেশ পুলিশ; ড. মোঃ মোরশেদ হাসান খান, স্বতন্ত্র পরিচালক; জনাব সৈয়দ রফিকুল হক, স্বতন্ত্র পরিচালক; জনাব মোহাম্মদ তৌফাজ্জল হোসেন, এফসিএ, স্বতন্ত্র পরিচালক; জনাব কিমিয়া সাদ্দাত, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব), কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং কোম্পানি সেক্রেটারি জনাব সাইফুল আলম এফসিএসসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এই উদ্যোগের মাধ্যমে শিক্ষা খাতে ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *