
প্রেস বিজ্ঞপ্তি
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি.-এর ৭৪তম পরিচালনা পর্ষদের সভা সোমবার (১৩ এপ্রিল ২০২৬) পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং ব্যাংকের চেয়ারম্যান জনাব মো. আলী হোসেন ফকির।
সভা শুরুর প্রাক্কালে পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী জনাব মো. আলী হোসেন ফকিরকে কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়। পরবর্তীতে তিনি সভার সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সভায় ব্যাংকের বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন প্রস্তাব এবং নীতিনির্ধারণী গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন— বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অ্যাডমিন) জনাব এ কে এম আওলাদ হোসেন; অতিরিক্ত মহাপরিদর্শক (ফাইন্যান্স) জনাব মো. আকরাম হোসেন, বিপিএম (সেবা); অতিরিক্ত মহাপরিদর্শক (ডেভেলপমেন্ট) জনাব মো. সিবগাত উল্লাহ, বিপিএম (সেবা), পিপিএম; অতিরিক্ত মহাপরিদর্শক (স্পেশাল ব্রাঞ্চ) জনাব সরদার নুরুল আমিন, বিপিএম (সেবা); অতিরিক্ত মহাপরিদর্শক ও রেক্টর, পুলিশ স্টাফ কলেজ জনাব কাজী মো. ফজলুল করিম, বিপিএম (সেবা); ডিআইজি (কনফিডেনশিয়াল) জনাব মো. কামরুল আহসান; অতিরিক্ত ডিআইজি (হাইওয়ে পুলিশ) জনাব মুনতাশিরুল ইসলাম, পিপিএম; অতিরিক্ত ডিআইজি, বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট জনাব আহমদ মুয়ীদ, বিপিএম (সেবা); ইন্সপেক্টর জনাব কামরুল হাসান তালুকদার; স্বতন্ত্র পরিচালক জনাব সৈয়দ রফিকুল হক; স্বতন্ত্র পরিচালক জনাব মোহাম্মদ তৌফাজ্জল হোসেন, এফসিএ; ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব কিমিয়া সাদ্দাত এবং কোম্পানি সেক্রেটারি জনাব সাইফুল আলম, এফসিএস।