চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন ভয়াবহ দুর্ঘটনার শিকার

শেয়ার করুন

নওগাঁ প্রতিনিধি

চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে।

ঢাকা থেকে চিলাহাটি অভিমুখে ছেড়ে যাওয়া নীলসাগর এক্সপ্রেস ট্রেন বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত হয়েছে। এতে ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয় এবং সাময়িকভাবে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে, ফলে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

বুধবার (১৮ মার্চ) দুপুর আনুমানিক ২.৩০ পি এম. এর দিকে সান্তাহারের তিলকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দে ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত হয়ে পড়ে এবং পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সান্তাহার রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বলেন, নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে এসে বেলা ২টার দিকে সান্তাহার স্টেশনে নির্ধারিত বিরতি দেয়। স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছু সময় পরেই তিলকপুর এলাকায় ট্রেনটি হঠাৎ লাইনচ্যুত হয়। এখন পর্যন্ত কোনো মৃ/ত্যুর খবরা খবর পাওয়া যায়নি।

তবে ট্রেনটির ছাদে বিপুলসংখ্যক যাত্রী থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। ছাদ থেকে পড়ে বেশ কয়েকজন যাত্রী আহ/ত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চলছে।

এদিকে দুর্ঘটনাকে ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন। স্থানীয়দের দাবি, দুর্ঘটনাস্থলে রেললাইনে মেরামত কাজ চলছিল এবং সেখানে লাল পতাকা দেওয়া ছিল। রেলওয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী, লাল সংকেত দেখামাত্র ট্রেন থামানোর বাধ্যবাধকতা থাকলেও সেটি মানা হয়নি।আরও অভিযোগ রয়েছে, ট্রেনের ছাদ ও লোকোমোটিভে অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছিল। এর ফলে চালক সামনের পরিস্থিতি স্পষ্টভাবে দেখতে পারেনি, যা
দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় যাত্রীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই রেলওয়ের নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ও দায়িত্বে অবহেলার বিষয়টি তুলে ধরছেন।ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে রেলওয়ে কর্তৃপক্ষ ইতোমধ্যে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

 

 

নীলসাগর ট্রেন দূর্ঘটনার জন্য উত্তর বঙ্গের যে সকল ট্রেনের বিলম্ব বাড়বে

পঞ্চগড় অভিমুখী একতা এক্সপ্রেস
চিলাহাটি অভিমুখী রূপসা এক্সপ্রেস
চিলাহাটি অভিমুখী বরেন্দ্র এক্সপ্রেস
চিলাহাটি অভিমুখী চিলাহাটি এক্সপ্রেস
চিলাহাটি অভিমুখী নীলসাগর এক্সপ্রেস
রাজশাহী অভিমুখী বাংলাবান্ধা এক্সপ্রেস
রাজশাহী অভিমুখী তিতুমীর এক্সপ্রেস
খুলনা অভিমুখী রকেট মেইল
খুলনা অভিমুখী সীমান্ত এক্সপ্রেস
ঢাকা অভিমুখী পঞ্চগড় এক্সপ্রেস
ঢাকা অভিমুখী নীলসাগর এক্সপ্রেস
জয়দেবপুর অভিমুখী ঈদ স্পেশাল
পঞ্চগড় অভিমুখী বাংলাবান্ধা এক্সপ্রেস

ইতোমধ্যে একতা এক্সপ্রেস, রূপসা এক্সপ্রেস, বরেন্দ্র এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেস বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে। ঈশ্বরদী এবং পার্বতীপুর থেকে রিলিফ রওনা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *