ডিজিটাল ব্যাংকিংয়ে নতুন অধ্যায়: বেতনভিত্তিক গ্রাহকদের জন্য ‘কমিউনিটি EWA 360’ উন্মোচন

শেয়ার করুন

প্রেস  বিজ্ঞপ্তি

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. তাদের সর্বাধুনিক ডিজিটাল আর্থিক সেবা ‘কমিউনিটি EWA 360’ আনুষ্ঠানিকভাবে চালু করেছে।

বাংলাদেশ পুলিশের সদর দপ্তরে অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৪তম সভা শেষে এই সেবার উদ্বোধন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান মোঃ আলী হোসেন ফকির।
‘কমিউনিটি EWA 360’ চালুর মাধ্যমে ব্যাংকটি ডিজিটাল রূপান্তর এবং গ্রাহককেন্দ্রিক উদ্ভাবনের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। নতুন এই সেবাটি বেতনভিত্তিক ব্যাংকিং ব্যবস্থাকে আরও আধুনিক করে তুলবে, যার মাধ্যমে গ্রাহকরা দ্রুত, সহজ ও নমনীয়ভাবে উপার্জিত বেতনের অর্থ ব্যবহার করতে পারবেন। পাশাপাশি এটি দেশের আর্থিক অন্তর্ভুক্তি জোরদারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ব্যাংকের শক্তিশালী ডিজিটাল অবকাঠামোর ওপর ভিত্তি করে তৈরি এই প্ল্যাটফর্মটি নিরাপদ, কার্যকর এবং ব্যবহারবান্ধব সেবা নিশ্চিত করবে। গ্রাহকরা ‘কমিউনিটি ক্যাশ’ মোবাইল অ্যাপের মাধ্যমে সহজেই বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন, তাৎক্ষণিকভাবে অর্থ উত্তোলন, লেনদেন ট্র্যাকিং এবং হিসাব বিবরণী দেখতে পারবেন—যা পুরো প্রক্রিয়াকে দ্রুত ও সহজ করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব এ. কে. এম. আউলাদ হোসেন, অতিরিক্ত আইজি (প্রশাসন), বাংলাদেশ পুলিশ; জনাব মোঃ আকরাম হোসেন, বিপিএম (সেবা), অতিরিক্ত আইজি (অর্থ), বাংলাদেশ পুলিশ; জনাব মোঃ সিবগত উল্লাহ, বিপিএম (সেবা), পিপিএম, অতিরিক্ত আইজি (উন্নয়ন), পুলিশ সদর দপ্তর, বাংলাদেশ পুলিশ; জনাব সারদার নুরুল আমিন, বিপিএম (সেবা), অতিরিক্ত আইজি (স্পেশাল ব্রাঞ্চ), বাংলাদেশ পুলিশ; জনাব কাজী মোঃ ফজলুল করিম, বিপিএম (সেবা), অতিরিক্ত আইজি ও রেক্টর, পুলিশ স্টাফ কলেজ, বাংলাদেশ পুলিশ; জনাব মোঃ কামরুল আহসান, ডিআইজি (গোপনীয়), বাংলাদেশ পুলিশ; জনাব মুনতাসিরুল ইসলাম, পিপিএম, অতিরিক্ত ডিআইজি (হাইওয়ে পুলিশ), বাংলাদেশ পুলিশ; জনাব আহমদ মুয়ীদ, বিপিএম (সেবা), অতিরিক্ত ডিআইজি, বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট; জনাব কামরুল হাসান তালুকদার, ইন্সপেক্টর, বাংলাদেশ পুলিশ; জনাব সৈয়দ রফিকুল হক, স্বতন্ত্র পরিচালক; জনাব মোহাম্মদ তফাজ্জল হোসেন, এফসিএ, স্বতন্ত্র পরিচালক; জনাব কিমিয়া সাদ্দাত, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব), কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি.সহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *