ঢাকা ও আশপাশে আবহাওয়ার সতর্কবার্তা

শেয়ার করুন

ঢাকা ও আশপাশে আবহাওয়ার সতর্কবার্তা, থাকতে পারে মেঘলা আকাশ
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আগামী কয়েক ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
এছাড়া রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সন্ধ্যা ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৬০ শতাংশ।
আজকের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৩৫ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২১ মিনিটে হবে। গত ৬ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

সূত্র :আবহাওয়া অধিদপ্তর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *