তেলের পাম্পে ভিড় নেই, তেল সরবরাহে স্বস্তি

শেয়ার করুন

ছবি :সকালের নিউজ

ঢাকার যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায় পদ্মা তেলের পাম্পে নেই ভিড়, স্বাভাবিকভাবেই তেল পাওয়া যাচ্ছ।আজ বিকেলে দেখা গেছে ভিন্ন চিত্র। যেখানে কয়েকদিন আগেও মোটরসাইকেলের দীর্ঘ সারি ছিল, সেখানে এখন নেই কোনো লাইন বা ভিড়। বাইকচালকরা নির্বিঘ্নে এবং প্রয়োজন অনুযায়ী তেল নিতে পারছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) বিকেল সাড়ে পাঁচটার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, পাম্পটিতে স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে। তেল নিতে আসা চালকদের মধ্যে নেই কোনো চাপ বা তাড়াহুড়ো। কর্মীরাও স্বাচ্ছন্দ্যে সেবা দিচ্ছেন।
স্থানীয় কয়েকজন বাইকচালক জানান, সম্প্রতি যে তেলের সংকট নিয়ে ভোগান্তি ছিল, তা কেটে গেছে। আগের মতো ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না। ফলে যাতায়াত ও দৈনন্দিন কাজকর্মে স্বস্তি ফিরে এসেছে।
পাম্প সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে। নিয়মিত সরবরাহ অব্যাহত থাকলে এমন পরিস্থিতি বজায় থাকবে বলে আশা করা হচ্ছে।
সার্বিকভাবে, যাত্রাবাড়ীর এই চিত্র রাজধানীর অন্যান্য এলাকায়ও তেলের সংকট কেটে যাওয়ার ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *