
ছবি:সংগৃহীত
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ৯৬ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বজ্রমেঘের সৃষ্টি অব্যাহত থাকায় এ পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ১১টা থেকে শুরু করে পরবর্তী চার দিনে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারী (৪৪–৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাত হতে পারে।
ভারী বর্ষণের ফলে দেশের বিভিন্ন এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা দেখা দিতে পারে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করা হয়েছে।
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকাগুলোর বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।