প্রতারক চক্রর বিষয়ে সতর্ক করল এনবিআর

শেয়ার করুন


জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের নাম ও ছবি ব্যবহার করে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে অর্থ দাবি করছে বলে জানিয়েছে সংস্থাটি। এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এনবিআর। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এনবিআরের এক বিজ্ঞপ্তিতে বলেছে, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে একটি প্রতারক চক্র বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করছে। বিষয়টি জাতীয় রাজস্ব বোর্ডের নজরে এসেছে।

প্রতারক চক্রটি এর আগেও ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করেছে। জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা-কর্মচারীগণসহ সর্বস্তরের জনগণকে এই প্রতারক চক্র থেকে সাবধান থাকার জন্য অনুরোধ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *