
১১ মার্চ ২০২৬ তারিখ থেকে ব্যাংক এশিয়া পিএলসি.-এ উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও জোনাল হেড – চট্টগ্রাম হিসেবে যোগদান করেছেন।
ব্যাংক এশিয়ায় যোগদানের আগে তিনি ব্র্যাক ব্যাংকে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব রিজিওনাল কর্পোরেট হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ কর্মজীবনে তিনি কৌশলগত নেতৃত্ব, সুশাসন, ঋণঝুঁকি ব্যবস্থাপনা এবং ব্যবসায়িক রূপান্তরের ক্ষেত্রে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছেন। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের ব্যবসায়িক কার্যক্রমে তাঁর উল্লেখযোগ্য দক্ষতা রয়েছে।
কায়েশ চৌধুরী ১৯৯৩ সালে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)-এ যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে তিনি ঢাকা ব্যাংক, ব্যাংক এশিয়া, ডাচ-বাংলা ব্যাংক এবং সিটি ব্যাংকে গুরুত্বপূর্ণ নেতৃত্বের পদে দায়িত্ব পালন করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি একজন শৃঙ্খলাবদ্ধ, নীতিবান এবং দূরদর্শী ব্যাংকার হিসেবে সুনাম অর্জন করেছেন। কর্পোরেট, কমার্শিয়াল এবং শাখা ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে তাঁর গভীর অভিজ্ঞতা রয়েছে।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স বিষয়ে এম.কম ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, নেতৃত্ব উন্নয়ন, আন্তর্জাতিক ব্যাংকিং এবং ফিন্যান্সিয়াল অ্যানালাইসিস বিষয়ে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। নিয়ন্ত্রক নীতিমালা অনুসরণ, টিম ডেভেলপমেন্ট, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিতকরণে তাঁর অবদান সুপরিচিত।
পেশাগত জীবনের পাশাপাশি কায়েশ চৌধুরী একজন গায়ক, গীতিকার ও প্রবন্ধকার। তিনি সাংস্কৃতিক ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত আছেন এবং বর্তমানে ব্যাংকার্স ক্লাব চট্টগ্রাম-এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন