ছবি: সকালের নিউজ
কয়েক দিনের তীব্র তাপদাহের পর অবশেষে ঢাকায় স্বস্তির বৃষ্টি নেমেছে, যা শহরবাসীকে প্রচণ্ড গরম থেকে বড় ধরনের স্বস্তি দিয়েছে। রবিবার (২৬ এপ্রিল) বিকেল ৪টার পর ঢাকার বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি শুরু হয়। সঙ্গে দমকা বাতাস। আকাশে ঘন মেঘ জমায় বিকেলেই নেমে এসেছে রাতের অন্ধকার। এর আগে দুপুর ২টা থেকেই আকাশে মেঘ জমতে থাকে।এদিকে দীর্ঘ প্রতীক্ষিত শীতল হাওয়া ও পরিবেশের তাপমাত্রা কমে যাওয়ায় জনজীবনে স্বস্তি ফিরেছে। বৃষ্টিতে তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।রবিবার বিকেলে শাহবাগ, বাংলামটর, ফার্মগেইটসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি পড়তে শুরু করে। কোথাও হালকা আবার কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এই বৃষ্টি আস্তে আস্তে সারা ঢাকায় পড়বে বলে আগেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে হঠাৎ করেই নেমেছে ঝুম বৃষ্টি, সঙ্গে প্রচণ্ড শিলা বৃষ্টি। আজ শুক্রবার সন্ধ্যার পর ঢাকার বিভিন্ন এলাকায় ঝুম বৃষ্টির পাশাপাশি অনেক জায়গায় শিলাবৃষ্টি দেখা গেছে। এ ছাড়া দেশের অনেকস্থানে শিলা বৃষ্টি হয়েছে বলে খবর পাওয়া গেছে।