রাজশাহীতে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা।

শেয়ার করুন

রাজশাহীর তানোর সরজমিন ঘুরে -এম এ রশিদ।

চলতি মৌসুমে রাজশাহী অঞ্চলে বোরো ধানের বাম্পার ফলনের জোরালো সম্ভাবনা দেখা দিয়েছে। আবহাওয়া অনুকূল, সময়মতো বৃষ্টিপাত, এবং সেচ ব্যবস্থার উন্নতির কারণে মাঠজুড়ে সবুজ ধানের সমারোহ কৃষকদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।
তবে বিদ্যুৎ ব্যবস্থার কিছু ঘাটতি রয়েছে,।মাঝেমাঝে বিদ্যুৎ চলে যাচ্ছে। যদি সঠিক সময় সঠিক বিদ্যুৎ সরবরাহ করা যায়, তাহলে উচ্চ ফলনের সম্ভাবনা রয়েছে।
সরেজমিনে দেখা যায়, বিস্তীর্ণ মাঠজুড়ে ধান গাছগুলো এখন সতেজ ও সবল অবস্থায় রয়েছে। বিশেষ করে সাম্প্রতিক বৃষ্টিপাত ধানের বৃদ্ধি ত্বরান্বিত করেছে, যা ফলন ভালো হওয়ার ইঙ্গিত দিচ্ছে। কৃষকরা জানান, এ বছর তাপমাত্রা ও আবহাওয়া ধানের জন্য অনুকূলে থাকায় রোগবালাইও তুলনামূলক কম দেখা যাচ্ছে।
স্থানীয় কৃষকরা বলেন,এবার যদি প্রাকৃতিক কোনো দুর্যোগ না আসে,তাহলে আমরা ভালো ফলন পাবো বলে আশা করছি। এতে আমাদের লোকসান পুষিয়ে নেওয়া সম্ভব হবে।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, উন্নত জাতের বীজ ব্যবহার, সুষম সার প্রয়োগ এবং আধুনিক চাষাবাদ পদ্ধতির কারণে উৎপাদন বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা নিয়মিত পরামর্শ দিয়ে কৃষকদের সহায়তা করছেন।
বিশেষজ্ঞদের মতে, সঠিক সময়ে সেচ ও সার প্রয়োগ অব্যাহত থাকলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে বোরো ধানের উৎপাদন গত বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেতে পারে।

সব মিলিয়ে, অনুকূল পরিবেশ ও কৃষকদের পরিশ্রমে রাজশাহীর তানোর অঞ্চলে এবার বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে, যা দেশের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে,এবং দেশের খাদ্য মজুদ রাখার ব্যাপারে বিশেষ ভূমিকা রাখবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *