
ঢাকা, ২৯ মার্চ ২০২৬ (রবিবার): সরকারি সফরে গতকাল (২৮ মার্চ) যুক্তরাষ্ট্রে গেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান (এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি)।
সফরকালে তিনি জর্জিয়া স্টেট ক্যাপিটলের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ একটি সম্মাননা প্রস্তাব গ্রহণ করা হবে।
এছাড়া তিনি সিনেট চেম্বারে আয়োজিত একটি বিশেষ বক্তৃতা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সফরকালে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে