প্রেস বিজ্ঞপ্তি

ঢাকা, ২৮ মার্চ ২০২৬: মহান স্বাধীনতা দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনীতে অনারারি কমিশন প্রদান করা হয়েছে। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন (বিবিপি, ওএসপি, জিইউপি, এনডিসি, পিএসসি)-এর দিকনির্দেশনায় গত ২৬ মার্চ এ আয়োজন সম্পন্ন হয়।
এ উপলক্ষে বিমান বাহিনীর তিনজন অনারারি ফ্লাইং অফিসারকে অনারারি ফ্লাইট লেফটেন্যান্ট পদে এবং ছয়জন মাস্টার ওয়ারেন্ট অফিসারকে অনারারি ফ্লাইং অফিসার পদবিতে আনুষ্ঠানিকভাবে উন্নীত করা হয়।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট ঘাঁটি ও ইউনিটের এয়ার অধিনায়করা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদোন্নতিপ্রাপ্তদের অনারারি র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
বাংলাদেশ বিমান বাহিনীর এই অনারারি কমিশন ২৬ মার্চ ২০২৬ তারিখ থেকে কার্যকর হবে।