
প্রেস বিজ্ঞপ্তি
সিঙ্গাপুরভিত্তিক নবায়নযোগ্য জ্বালানি প্রতিষ্ঠান Solar Intercontinental Ltd. (সোলারিক) অংশগ্রহণ করছে BIID Expo & Dialogue – 15th International Power, Energy & Infrastructure Expo 2026-এ।
সোলারিক ইতোমধ্যে ১৯২ মেগাওয়াটপিক (MWp) সৌরবিদ্যুৎ প্রকল্প সফলভাবে উন্নয়ন ও বাস্তবায়ন করেছে এবং বর্তমানে ৮০টি সক্রিয় প্রকল্প পরিচালনা করছে, যা বাংলাদেশের শিল্পখাতে নবায়নযোগ্য জ্বালানির অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে চট্টগ্রামের কেপিজেডে (KEPZ) ইয়াংওয়ান করপোরেশনে বাস্তবায়িত বিশ্বের সর্ববৃহৎ ৫২ মেগাওয়াটপিক (MWp) রুফটপ সোলার EPC প্রকল্প। এছাড়াও, বাংলাদেশের টেকসই উন্নয়নের যাত্রায় আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে সোলারিক হা-মীম গ্রুপের সঙ্গে দেশের অন্যতম বৃহৎ নেট মিটারিং সিঙ্গেল-সাইট রুফটপ সোলার প্রকল্পের চুক্তি স্বাক্ষর করেছে।
“শিল্পখাতের জন্য সাশ্রয়ী ও টেকসই সৌরশক্তি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য, যা বাংলাদেশকে সবুজ জ্বালানির পথে আরও এগিয়ে নিতে সহায়তা করবে,” — ইঞ্জিনিয়ার নারগিস আক্তার, পরিচালক (বিজনেস ডেভেলপমেন্ট), সোলারিক।
BIID Expo & Dialogue – 15th International Power, Energy & Infrastructure Expo 2026-এ সোলারিক দেশের শিল্পখাত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, সম্ভাবনাময় বিনিয়োগ অংশীদার এবং জ্বালানি খাতের উদ্ভাবনী সহযোগীদের সঙ্গে নতুন সংযোগ গড়ে তুলতে আগ্রহী, যাতে সম্মিলিতভাবে আরও টেকসই ও জ্বালানি-দক্ষ ভবিষ্যৎ নির্মাণ করা যায়।