
নভোএয়ার ঘোষণা করেছে যে সমস্ত রুটে টিকেটের ভাড়ায় ১৫% ছাড় পাওয়া যাবে। এছাড়া কক্সবাজার ভ্রমণের জন্য আকর্ষণীয় হলিডে প্যাকেজেরও ঘোষণা করা হয়েছে।
যাত্রীগণ নভোএয়ারের ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপে SUMMER15 প্রোমো কোড ব্যবহার করে টিকেটের (মূল ভাড়া) ক্রয়ে ১৫% ছাড় উপভোগ করতে পারবেন।
নভোএয়ার বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুরে ফ্লাইট পরিচালনা করছে।
কক্সবাজার ভ্রমণকে আরও সহজ ও সাশ্রয়ী করার জন্য নভোএয়ার তিন দিন দুই রাতের কক্সবাজার হলিডে প্যাকেজ অফার করেছে, যার জন্য মাসিক কিস্তির ন্যূনতম পরিমাণ মাত্র ২৩২৩ টাকা। ছয় মাসের কিস্তি দেওয়ার ক্ষেত্রে কোনো অতিরিক্ত চার্জ বা ফি নেই।
এই প্যাকেজে যাত্রী ১৭টি জনপ্রিয় হোটেলের যেকোনো একটিতে থাকতে পারবেন। হোটেলের কক্ষ অনুসারে প্যাকেজের দাম পরিবর্তিত হতে পারে।
অফারটি উপভোগ করতে হলে প্যাকেজটি ন্যূনতম দুই জনের জন্য ক্রয় করতে হবে। এই প্যাকেজে অন্তর্ভুক্ত: কক্সবাজার যাত্রা ও প্রত্যাবর্তনের রাউন্ড-ট্রিপ টিকেট (সব ট্যাক্সসহ), হোটেল থাকার ব্যবস্থা, এবং কক্সবাজার বিমানবন্দর থেকে হোটেলে যাতায়াতের ব্যবস্থা।
বিস্তারিত জানার জন্য কল করুন ১৩৬০৩ অথবা ভিজিট করুন www.flynovoair.com।