মুন্ডুমালার শাহীন ফিলিং স্টেশনে হঠাৎ তেল বিক্রি বন্ধ

শেয়ার করুন

রাজশাহী (তানোর) থেকে- আবু সাঈদ ফরহাদ


মুন্ডুমালার শাহীন ফিলিং স্টেশনে হঠাৎ তেল বিক্রি বন্ধ, পাম্পে আটকে প্রায় ১৫০ মোটরসাইকেল।

রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা বাজারে অবস্থিত মেসার্স শাহীন ফিলিং স্টেশনে হঠাৎ তেল বিক্রি বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালকরা। পাম্পটিতে প্রায় ১৫০টি মোটরসাইকেল সিরিয়ালে দাঁড়িয়ে থাকা অবস্থায় তেল দেওয়া বন্ধ করে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার ২৬.০৩.২০২৬ তারিখে, বহু মোটরসাইকেল চালক তেল নেওয়ার জন্য পাম্পে ভিড় করেন। দীর্ঘ সময় ধরে তারা লাইনে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু হঠাৎ করেই পাম্প কর্তৃপক্ষ তেল দেওয়া বন্ধ করে দেয়। এতে অপেক্ষমাণ চালকদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দেয়।
ঘটনার সময় অনেক চালক পাম্পের সামনে অবস্থান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, হঠাৎ করে তেল বিক্রি বন্ধ হয়ে যাওয়ায় জরুরি কাজ নিয়ে বের হওয়া মানুষ বিপাকে পড়েছেন। অনেকেই বলেন,এভাবে তেল বন্ধ করে দিলে সাধারণ মানুষের চলাচল কঠিন হয়ে পড়ে। এভাবে মানুষ চলতে পারে না, দেশও চলতে পারে না।
স্থানীয় সূত্রে জানা গেছে, তেল না পেয়ে অনেক চালক দীর্ঘ সময় পাম্পে অপেক্ষা করেন। কেউ কেউ আবার বাধ্য হয়ে অন্য পাম্পের খোঁজে চলে যান।
এ বিষয়ে মেসার্স শাহীন ফিলিং স্টেশন কর্তৃপক্ষের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, হঠাৎ তেল বিক্রি বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় এলাকায় অস্বস্তি তৈরি হয়েছে। বিষয়টি দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।এ সময় তারা বলেন, এভাবে চলতে থাকলে পুরো এলাকা তেলের অভাবে অচল হয়ে যাবে। সেখানে অনেকে আছেন যারা তেল নিতে গিয়ে হোন্ডার ট্যাংকির অবশিষ্ট তেল টুকু শেষ করে ফেলেছেন। এখন তেল না পেলে তাদেরকে বাইক ধাক্কা দিয়ে বাড়ি ফিরে যেতে হবে। তানোর থানায় যতগুলো তেলের পাম্প আছে প্রায় বাম গুলোতে মাঝে মাঝে এরকম অবস্থা তৈরি হচ্ছে। গ্রাহকে চাহিদা মত তারা তেল সরবরাহ দিতে পারছেন না। তেল পাম্পের একজন কর্মচারী বলেন চাহিদা মত তারা তেল সরবরাহ না পাওয়াতে, তারাও চাহিদা মত সরবরাহ দিতে পারছেন না। তবে সংকট দ্রুত্ত কেটে যাবে বলে মনে করেন এই কর্মচারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *