এবি ব্যাংক ও স্কলাস্টিকা স্কুলের মধ্যে সমঝোতা স্মারক সই

শেয়ার করুন

প্রেস বিজ্ঞপ্তি

এবি ব্যাংক পিএলসি. এবং স্কলাস্টিকা স্কুলের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় এবি ব্যাংকের স্থায়ী কর্মকর্তাদের সন্তানরা স্কলাস্টিকা স্কুলে ভর্তি হওয়ার ক্ষেত্রে ভর্তি ফিতে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় সুবিধা পাবেন।

চুক্তিতে এবি ব্যাংক পিএলসি.-এর পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (Managing Director & CEO) রিয়াজুল ইসলাম এবং স্কলাস্টিকা স্কুলের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক সাইয়েদা মাদিহা মুর্শেদ।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জেড এম বাবর খান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাহাদেব সরকার সুমন এফসিএ, স্কলাস্টিকা স্কুলের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মোহাম্মদ শহিদুল হকসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *