Blog

একই দিনে কিভাবে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত করল ইরান

প্রতোকী ছবি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এক মাসের বেশি সময় ধরে বিধ্বংসী বিমান হামলা সত্ত্বেও ইরানি সামরিক…

মেঘনা ব্যাংকের ১০,০০০ কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন

গ্রাহকদের অবিচল আস্থার ভিত্তিতে মেঘনা ব্যাংক ১০,০০০ কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন করেছে। ২০২৬ সালের প্রথম প্রান্তিক শেষে এই উল্লেখযোগ্য সাফল্য উদযাপন উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিজানুর রহমানের নেতৃত্বে সিনিয়র ম্যানেজমেন্ট টিম উপস্থিত ছিলেন । এ সময় জনাব রহমান সকল স্টেকহোল্ডার, বিশেষ করে ডিপোজিটরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মেঘনা ব্যাংকের প্রতি তাদের অব্যাহত আস্থার জন্য আন্তরিক ধন্যবাদ জানান ।

ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে নতুন পরিকল্পনা কাউন্সিল গঠনের সিদ্ধান্ত

ছবি :প্রধানমন্ত্রীর কার্যালয় শনিবার (৪ এপ্রিল) দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর এক বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত…

এআইআইবি বাংলাদেশকে বাজেট সহায়তা দিবে জ্বালানি সংকট মোকাবেলার জন্য

ছবি : প্রধানমন্ত্রীর কার্যালয় দেশের জ্বালানি সংকট ও অর্থনৈতিক চাপ মোকাবিলায় বাংলাদেশকে বাজেট সহায়তা দিতে সম্মত…

প্রযুক্তি ও এআই ব্যবহারের পরামর্শ ইউজিসি চেয়ারম্যানের

ছবি ;সংগৃহীত দেশের সামাজিক সমস্যা সমাধানে গবেষণালব্ধ জ্ঞান ও প্রযুক্তির কার্যকর প্রয়োগ এবং ভাষা, সংস্কৃতি, ধর্মীয়…

জোনায়েদ সাকি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ ছাড়লেন

ছবি:সংগৃহীত বিএনপির জোটসঙ্গী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ ছেড়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তবে দলটির রাজনৈতিক…

কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুনে পাঁচজনের মরদেহ উদ্ধার

সংগৃহীত ছবি রাজধানী ঢাকার কদমতলীতে একটি গ্যাসলাইটার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এরপর সেখান…

যশোরে বিজিবির বিশেষ অভিযানে ডায়মন্ড ও বিভিন্ন বিদেশি মুদ্রাসহ এক ভারতীয় নাগরিক আটক

প্রেস বিজ্ঞপ্তি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল যশোর-ঝিকরগাছা মহাসড়কের নতুনহাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৬ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ডায়মন্ড ও বিভিন্ন বিদেশি মুদ্রাসহ সুজাউদ্দিন (৫২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করতে সক্ষম হয়েছে। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি আভিযানিকদল যশোর-ঝিকরগাছা মহাসড়কে নতুনহাট সংলগ্ন পাকা রাস্তায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি সদস্যরা বর্ণিত স্থান থেকে আনুমানিক ৬,৬১,৩৯,৫৯০/- (ছয় কোটি একষট্টি লক্ষ ঊনচল্লিশ হাজার পাঁচশত নব্বই) টাকা মূল্যের ১৫৫.৭৬ গ্রাম ওজনের ডায়মন্ড (হীরক)সহ একজন ভারতীয় নাগরিককে আটক করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি ভারতের তামিলনাড়ু অধিবাসী আবু বক্করের ছেলে সুজাউদ্দিন (৫২)। আরো জানা যায়, তিনি ঢাকা হতে চোরাকারবারীদের নিকট হতে ডায়মন্ডগুলো সংগ্রহ করে বেনাপোল দিয়ে পাচার করে ভারতের কলকাতায় অজ্ঞাত ব্যক্তির নিকট হস্তান্তরের উদ্দেশ্যে ডায়মন্ডগুলো নিয়ে যাচ্ছিলেন। তিনি গত এক মাসে থাইল্যান্ড, মালয়েশিয়া, বাংলাদেশ ও ভারতে একাধিকবার যাতায়াত করেছেন বলেও জানান তিনি। উদ্ধারকৃত ডায়মন্ডসমূহ পুলিশের উপস্থিতিতে যশোরের ‘ডায়মন্ড ওয়ার্ল্ড’ এর প্রতিনিধি দ্বারা পরীক্ষা করে প্রাথমিকভাবে আসল ডায়মন্ড হিসেবে সনাক্ত করা হয়েছে। আটককৃত ভারতীয় নাগরিকের কাছ থেকে ডায়মন্ড ছাড়াও বাংলাদেশি নগদ ৫,৫৩০/-টাকা, ৫৮৮০ ভারতীয় রুপি, ৫৫০ ইউএস ডলার, ২০০ থাই বাথ, ০১টি মোবাইল ফোন ও ০১টি ডিজিটাল ঘড়ি জব্দ করা হয়। জব্দকৃত ডায়মন্ডসহ সকল মালামালের সর্বমোট সিজারমূল্য- ৬,৬২,৬৫,১৬১/-(ছয় কোটি বাষট্টি লক্ষ পয়ষট্টি হাজার একশত একষট্টি টাকা)। আটককৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মামলা দায়ের করতঃ তাকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে এবং জব্দকৃত ডায়মন্ড ও বৈদেশিক মুদ্রা যশোর ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, বর্ডার গার্ড বাংলাদেশ-এর মহাপরিচালকের চোরাচালানের বিরুদ্ধে ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে সীমান্ত দিয়ে মাদক, স্বর্ণ, ডায়মন্ডসহ সকল প্রকার চোরাচালান রোধে যশোর ব্যাটালিয়ন সর্বদা তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে সর্বদা দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ ।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেলেন নগদের প্রশাসক

প্রেস বিজ্ঞপ্তি দেশের অন্যতম শীর্ষ মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ–এর প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকারী মো. মতিউল…

আগামীকাল থেকে ব্যাংক নতুন সময়সূচি অনুযায়ী চলবে

সংগৃহীত ছবি বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে আগামীকাল থেকে ব্যাংকের লেনদেনের সময় কমিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। লেনদেনের জন্য…