প্রেস বিজ্ঞপ্তি
এনআরবিসি ব্যাংক পিএলসি এবং যুক্তরাজ্যভিত্তিক ব্র্যাক সাজান এক্সচেঞ্জ লিমিটেড-এর মধ্যে প্রবাসীদের রেমিট্যান্স সহজ ও দ্রুত দেশে পাঠানোর লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সোমবার, ২০ এপ্রিল ২০২৬ তারিখে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোঃ তৌহিদুল আলম খান, এফসিএমএ এবং ব্র্যাক সাজান এক্সচেঞ্জ লিমিটেড, যুক্তরাজ্যের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম।
এই চুক্তির আওতায় বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা এখন এনআরবিসি ব্যাংকের দেশব্যাপী সকল শাখা ও উপশাখার মাধ্যমে নিরাপদ ও দ্রুত উপায়ে দেশে অর্থ পাঠাতে পারবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান, ইন্টারন্যাশনাল বিভাগের প্রধান হাসনাত রেজা মহিব্বুল আলম, ট্রেজারি বিভাগ ও ইসলামিক ব্যাংকিং উইন্ডো “আল-আমিন”-এর প্রধান মোঃ আব্দুল গফুর রানা। এছাড়াও ব্র্যাক সাজান এক্সচেঞ্জ লিমিটেড, যুক্তরাজ্যের অপারেশন বিভাগের প্রধান মোঃ মারজানুর রহমান এবং ম্যানেজার (অপারেশন) কল্লোল বিশ্বাসসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন