কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শেয়ার করুন


ছবি :সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (৩ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’একটি স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এদিকে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের বেলায় গরম অনুভূত হতে পারে এবং কোথাও কোথাও তাপমাত্রা বেশি অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।
পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পরিস্থিতিতে তেমন বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *