টাঙ্গাইলে কমিউনিটি ব্যাংকের আয়োজনে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২০২৬

শেয়ার করুন

প্রেস বিজ্ঞপ্তি

টাঙ্গাইলের জেলা শিল্পকলা একাডেমিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২০২৬’। বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ সম্মেলনে লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি
সম্মেলনে দেশের ৩৪টি ব্যাংক এবং টাঙ্গাইলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের মধ্যে ব্যাংকিং সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ শিক্ষা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংক হিসাবের গুরুত্ব তুলে ধরাই ছিল অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের পরিচালক মো. ইকবাল মহসিন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই বিভাগের অতিরিক্ত পরিচালক কাজী মুতমাইন্না তাহমিদা, সহকারী পরিচালক মো. ইমরুল হাসান, বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহ অফিসের সহকারী পরিচালক মো. আকরাম হোসেন এবং টাঙ্গাইল জেলার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুনুর রশীদ
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাদ্দাত, এসএমই বিভাগের প্রধান হোসেন-আল-সাফির চৌধুরী, অপারেশনস প্রধান সারফুদ্দিন মো. রেদওয়ান পাটোয়ারী, অডিট প্রধান আব্দুল মজিদ এবং এগ্রিকালচার বিভাগের প্রধান শরীফ হাসান মামুন। এ সময় অংশগ্রহণকারী ব্যাংকের প্রতিনিধি, শিক্ষার্থী এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে বক্তারা আর্থিক অন্তর্ভুক্তির গুরুত্ব, ছোটবেলা থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত থাকার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে একটি ব্যাংক হিসাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
শিক্ষার্থীদের উৎসাহিত করতে তাদের মধ্যে টি-শার্ট, ক্যাপ, ব্যাগ এবং ক্রেস্ট বিতরণ করা হয়। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে আবৃত্তি ও সংগীত পরিবেশনা অনুষ্ঠানে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *