পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের জন্য স্থগিত করলেন ট্রাম্প

শেয়ার করুন

ছবি সংগৃহীত
ইরানে নরক নামিয়ে আনার হুমকি-ধমকি দিয়ে নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার কিছু সময় আগে স্রোতের বিপরীত দিকে গিয়ে অন্তত দুই সপ্তাহের জন্য স্থগিত করতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে যুদ্ধবিরতির পেছনে একটি শর্ত জুড়ে দিয়েছেন ট্রাম্প। ট্রাম্প জানিয়েছেন, ইরান সম্পূর্ণ ও নিরাপদভাবে হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে রাখলে  এই স্থগিতাদেশ কার্যকর থাকবে, নাহলে যুদ্ধবিরতি ভঙ্গ হবে। 
এদিকে, ইরানে পরিচালিত সামরিক অভিযানের লক্ষ্যগুলোর বড় অংশই যুক্তরাষ্ট্র সফলভাবে সম্পন্ন করেছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স।
যুদ্ধবিরতির ঘোষণার আগে, ইরানের প্রধান তেল রফতানি কেন্দ্র হিসেবে পরিচিত খারগ দ্বীপে বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা ‘মেহের নিউজ’ আজ এই তথ্য জানিয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দেওয়া মোট ১১ ঘণ্টার বিশেষ প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট। ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের বিশেষ অনুরোধে ইরানের ওপর পূর্বনির্ধারিত বিধ্বংসী হামলা ২ সপ্তাহের জন্য স্থগিতে রাজি হয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *