বিদ্যুৎমন্ত্রী বলেছেন, আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে

শেয়ার করুন


ছবি: সংগৃহীত
আগামী সপ্তাহ থেকে দেশে বিদ্যুতের অবস্থা ভালো হবে এবং লোডশেডিং কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

সোমবার (২৭ এপ্রিল) সিপিডি আয়োজিত বাংলাদেশ-চীন নবায়নযোগ্য জ্বালানি ফোরামের আলোচনায় তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন, সরকার দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সৌরবিদ্যুতের ওপর গুরুত্ব দিচ্ছে। আগামী ৫ বছরের মধ্যে সরকার ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সাময়িকভাবে আমরা সংকটের মধ্য দিয়ে গেলেও আগামী সপ্তাহ থেকে পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন আসবে।”

তিনি বলেন, দেশের বিদ্যুৎ খাতের আর্থিক সংকটের চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতিতে তেলের আমদানি খরচ গত বছরের তুলনায় ২ বিলিয়ন ডলার বেড়েছে। এছাড়া বিদ্যুৎ খাতে বর্তমানে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া পাওনা রয়েছে, যা পরিশোধ করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এদিকে, ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকটে দেশজুড়ে চলছে লোডশেডিং।

সম্প্রতি গ্রাম ও শহরের মধ্যে লোডশেডিংয়ের ক্ষেত্রে সমন্বয় করার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছিলেন বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব উম্মে রেহানা। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে প্রয়োজনীয় জ্বালানি আমদানি করে বিদ্যুৎ উৎপাদনে সরবরাহ করা যাচ্ছে না। যে কারণে চাহিদামতো বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না।

বিদ্যুৎ বিভাগ বলছে, গ্রামে ঘাটতি কমিয়ে আনতেই ঢাকায় লোডশেডিংয়ের পরিকল্পনা। এর মাধ্যমে গ্রামীণ অর্থনীতি, কৃষি ও সেচ কার্যক্রমে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত রাখাই লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *