‎লক্ষ্মীপুরে পানি সম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরীর সাথে পরিবার পরিকল্পনা বিভাগের মতবিনিময়

শেয়ার করুন

প্রেস বিজ্ঞপ্তি
‎লক্ষ্মীপুরে পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী  এ্যানির সাথে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎আজ শহরের কালেক্টরেট স্কুল রোডে মন্ত্রীর নিজস্ব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

‎সভায় পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন কার্যক্রম, সেবা প্রদান, সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় কর্মকর্তারা মাঠ পর্যায়ের নানা চ্যালেঞ্জ তুলে ধরেন এবং সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা প্রত্যাশা করেন।

‎পানি সম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সবাইকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশনা দেন।

‎সভা শেষে অংশগ্রহণকারীরা পরিবার পরিকল্পনা সেবার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন।

‎সভায় পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক নাজমুল হাসান, সহকারী পরিচালক মাহবুব হাসান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *