আন্তর্জাতিক বাজারে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন
প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশের প্রযুক্তি ও ইলেকট্রনিক্স শিল্পে নতুন মাত্রা যোগ করে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করেছে দেশের নাম্বার ওয়ান রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। নতুন এই লাইনআপে রয়েছে প্রিমিয়াম মডেলের সাইড-বাই-সাইড স্মার্ট ফ্রিজ, ওয়াটার ডিসপেনসারযুক্ত মডেল, নন-ফ্রস্ট ফ্রিজ, টপ মাউন্ট রেফ্রিজারেটর, সোলার-পাওয়ার্ড চেস্ট ফ্রিজার, ভার্টিক্যাল ফ্রিজার, মিনিবার ফ্রিজ, বেভারেজ কুলার এবং আইসক্রিম ফ্রিজার।
আধুনিক জীবনযাপন, স্মার্ট প্রযুক্তি, বিদ্যুৎ সাশ্রয়, দৃষ্টিনন্দন ডিজাইন এবং আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ—সবকিছুর সমন্বয়ে এই নতুন লাইনআপ সাজিয়েছে সুপারব্র্যান্ড ওয়ালটন।
শনিবার (২৫ এপ্রিল ২০২৬) রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে অনুষ্ঠিত “ওয়ালটন মেগা লঞ্চ” শীর্ষক অনুষ্ঠানে নতুন এসব মডেলের রেফ্রিজারেটর ও ফ্রিজার আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন ফ্রিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিদ্যা সিনহা মিম, চিফ বিজনেস অফিসার (সিবিও) মো. তাহসিনুল হক, রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টারের প্রধান আজমল ফেরদৌস বাপ্পী, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও ভার্চুয়াল মাধ্যমে এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশের ব্যবসায়িক অংশীদাররা যুক্ত হন।
অনুষ্ঠানে সিবিও মো. তাহসিনুল হক বলেন, স্থানীয় বাজারে শক্ত অবস্থান বজায় রাখার পাশাপাশি ওয়ালটন ইতোমধ্যে বিশ্বের ৫৫টিরও বেশি দেশে পণ্য রপ্তানির মাধ্যমে ব্র্যান্ড ব্যবসা সম্প্রসারণ করেছে। তাদের লক্ষ্য বিশ্বের ১০০টিরও বেশি দেশে ব্র্যান্ড বিস্তৃত করা। সেই লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক বাজারে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টারের প্রধান আজমল ফেরদৌস বাপ্পী নতুন মডেলের ফ্রিজগুলোর উদ্ভাবনী প্রযুক্তি তুলে ধরেন। এর মধ্যে অন্যতম আকর্ষণ ৬২৯ লিটারের সাইড-বাই-সাইড স্মার্ট ফ্রিজ, যেখানে রয়েছে ৩২ ইঞ্চির ম্যাজিক মিরর মাল্টিমিডিয়া ডিসপ্লে। এটি শুধু একটি রেফ্রিজারেটর নয়, বরং একটি স্মার্ট লাইফস্টাইল ডিভাইস। এতে ইন্টারনেট ব্রাউজিং, ইউটিউব ব্যবহার, অনলাইন শপিংসহ বিভিন্ন স্মার্ট ফিচার রয়েছে।
এছাড়া রয়েছে ম্যাজিক মিরর প্রযুক্তি, এআই ডক্টর, টার্বো কুলিং এবং অল-ইন-ওয়ান কনভার্টিবল মোড। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এতে ব্যবহৃত হয়েছে এমএসও প্লাস ইনভার্টার প্রযুক্তি ও পৃথক কুলিং কন্ট্রোল সিস্টেম।
নতুন লাইনআপে আরও রয়েছে ৬১৯ লিটারের নতুন ডিজাইনের সাইড-বাই-সাইড ফ্রিজ, যেখানে ওয়াটার ডিসপেনসার, অ্যাকুয়া ফাউন্টেন, ডুয়াল কন্ট্রোল সিস্টেম, সুপার ফ্রিজিং, হলিডে মোডসহ আধুনিক সুবিধা যুক্ত করা হয়েছে।
এছাড়া জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তিকে গুরুত্ব দিয়ে সোলার-পাওয়ার্ড চেস্ট ফ্রিজারও উন্মোচন করেছে ওয়ালটন। ২৫৫ লিটারের এই ফ্রিজারে রয়েছে দীর্ঘ সময় কুলিং রিটেনশন, বড় স্টোরেজ ক্যাপাসিটি এবং ফুড-গ্রেড কেবিনেট।
নন-ফ্রস্ট সেগমেন্টে ৫১৫ লিটারের নতুন ফ্রিজে রয়েছে ইনভার্টার প্রযুক্তি, ডেডিকেটেড চিলার রুম, সুপার ফ্রিজিং, ইকো মোড এবং স্মার্ট কন্ট্রোল সিস্টেম।
এছাড়া টপ মাউন্ট ক্যাটাগরিতেও নতুন ডিজাইন, ৫-স্টার এনার্জি রেটিং, উন্নত কুলিং প্রযুক্তি ও ইন্টেলিজেন্ট ইনভার্টারসহ একাধিক মডেল আনা হয়েছে।
আন্তর্জাতিক বাজারের জন্য নতুন লাইনআপে যুক্ত করা হয়েছে মিনিবার ফ্রিজ এবং সিঙ্গেল ডোর রেফ্রিজারেটর, যা বিভিন্ন দেশের চাহিদা অনুযায়ী ডিজাইন করা হয়েছে।
কমার্শিয়াল ব্যবহারের জন্য উন্মোচন করা হয়েছে বেভারেজ কুলার ও আইসক্রিম ফ্রিজার, যা রিটেইল শপ, রেস্টুরেন্ট, হোটেল ও ফুড সার্ভিস খাতের জন্য উপযোগী।
দেশের বাজারে ওয়ালটনের নতুন এসব ফ্রিজের দাম ১৬,৪৯০ টাকা থেকে ৩,৫০,০০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।