প্রেস বিজ্ঞপ্তি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল যশোর-ঝিকরগাছা মহাসড়কের নতুনহাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৬ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ডায়মন্ড ও বিভিন্ন বিদেশি মুদ্রাসহ সুজাউদ্দিন (৫২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করতে সক্ষম হয়েছে। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি আভিযানিকদল যশোর-ঝিকরগাছা মহাসড়কে নতুনহাট সংলগ্ন পাকা রাস্তায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি সদস্যরা বর্ণিত স্থান থেকে আনুমানিক ৬,৬১,৩৯,৫৯০/- (ছয় কোটি একষট্টি লক্ষ ঊনচল্লিশ হাজার পাঁচশত নব্বই) টাকা মূল্যের ১৫৫.৭৬ গ্রাম ওজনের ডায়মন্ড (হীরক)সহ একজন ভারতীয় নাগরিককে আটক করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি ভারতের তামিলনাড়ু অধিবাসী আবু বক্করের ছেলে সুজাউদ্দিন (৫২)। আরো জানা যায়, তিনি ঢাকা হতে চোরাকারবারীদের নিকট হতে ডায়মন্ডগুলো সংগ্রহ করে বেনাপোল দিয়ে পাচার করে ভারতের কলকাতায় অজ্ঞাত ব্যক্তির নিকট হস্তান্তরের উদ্দেশ্যে ডায়মন্ডগুলো নিয়ে যাচ্ছিলেন। তিনি গত এক মাসে থাইল্যান্ড, মালয়েশিয়া, বাংলাদেশ ও ভারতে একাধিকবার যাতায়াত করেছেন বলেও জানান তিনি। উদ্ধারকৃত ডায়মন্ডসমূহ পুলিশের উপস্থিতিতে যশোরের ‘ডায়মন্ড ওয়ার্ল্ড’ এর প্রতিনিধি দ্বারা পরীক্ষা করে প্রাথমিকভাবে আসল ডায়মন্ড হিসেবে সনাক্ত করা হয়েছে। আটককৃত ভারতীয় নাগরিকের কাছ থেকে ডায়মন্ড ছাড়াও বাংলাদেশি নগদ ৫,৫৩০/-টাকা, ৫৮৮০ ভারতীয় রুপি, ৫৫০ ইউএস ডলার, ২০০ থাই বাথ, ০১টি মোবাইল ফোন ও ০১টি ডিজিটাল ঘড়ি জব্দ করা হয়। জব্দকৃত ডায়মন্ডসহ সকল মালামালের সর্বমোট সিজারমূল্য- ৬,৬২,৬৫,১৬১/-(ছয় কোটি বাষট্টি লক্ষ পয়ষট্টি হাজার একশত একষট্টি টাকা)। আটককৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মামলা দায়ের করতঃ তাকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে এবং জব্দকৃত ডায়মন্ড ও বৈদেশিক মুদ্রা যশোর ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, বর্ডার গার্ড বাংলাদেশ-এর মহাপরিচালকের চোরাচালানের বিরুদ্ধে ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে সীমান্ত দিয়ে মাদক, স্বর্ণ, ডায়মন্ডসহ সকল প্রকার চোরাচালান রোধে যশোর ব্যাটালিয়ন সর্বদা তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে সর্বদা দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ ।
Category: কর্পোরেট নিউজ
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেলেন নগদের প্রশাসক
প্রেস বিজ্ঞপ্তি দেশের অন্যতম শীর্ষ মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ–এর প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকারী মো. মতিউল…
নভোএয়ার টিকেটে ১৫% ছাড় দিচ্ছে
নভোএয়ার ঘোষণা করেছে যে সমস্ত রুটে টিকেটের ভাড়ায় ১৫% ছাড় পাওয়া যাবে। এছাড়া কক্সবাজার ভ্রমণের জন্য…
ঢাবি উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও…
বিজিবির বিশেষ অভিযানে মুদ্রাসহ এক ভারতীয় আটক
প্রেস বিজ্ঞপ্তি যশোরে বিজিবির বিশেষ অভিযানে ৬ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ডায়মন্ড ও বিভিন্ন বিদেশি…
বাংলাদেশ ও জাপানের বন্ধুত্ব পারস্পরিক আস্থা,সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী
প্রেস বিজ্ঞপ্তি সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ…
সমাজকল্যাণ মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
প্রেস বিজ্ঞপ্তি সমাজকল্যাণ মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক…
সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদল।
প্রেস বিজ্ঞপ্তি সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সাথে বিশ্ব ব্যাংক প্রতিনিধির…
সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন সেনাবাহিনী প্রধান
ঢাকা, ২৯ মার্চ ২০২৬ (রবিবার): সরকারি সফরে গতকাল (২৮ মার্চ) যুক্তরাষ্ট্রে গেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল…
মহান স্বাধীনতা দিবসে বিমান বাহিনীতে অনারারি কমিশন প্রদান
প্রেস বিজ্ঞপ্তি ঢাকা, ২৮ মার্চ ২০২৬: মহান স্বাধীনতা দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনীতে অনারারি কমিশন…